আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে পরিচালিত হামলার সাথে জড়িতদের বিচারের জন্য বিশেষ আইনি কাঠামো এবং মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’। গতকাল সোমবার (১১ মে) অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২০ সদস্যের পার্লামেন্টে ৯৩ জন সংসদ সদস্য এই আইনের পক্ষে ভোট দেন, বিপক্ষে কোনো ভোট পড়েনি।নতুন এই আইনের আওতায় জেরুজালেমে একটি
আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে পরিচালিত হামলার সাথে জড়িতদের বিচারের জন্য বিশেষ আইনি কাঠামো এবং মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’। গতকাল সোমবার (১১ মে) অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২০ সদস্যের পার্লামেন্টে ৯৩ জন সংসদ সদস্য এই আইনের পক্ষে ভোট দেন, বিপক্ষে কোনো ভোট পড়েনি।নতুন এই আইনের আওতায় জেরুজালেমে একটি বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হবে। সেখানে অন্তত ৩০০ জন অভিযুক্তকে ‘মানবতাবিরোধী অপরাধ’ এবং ‘যুদ্ধাপরাধের’ দায়ে বিচার করা হবে। এই আইনের একটি অন্যতম দিক হলো এর ‘রেট্রোঅ্যাকটিভ’ বা অতীতপ্রভাবী কার্যকারিতা, যার ফলে আইনটি পাসের আগের অপরাধের ক্ষেত্রেও এটি প্রয়োগ করা যাবে।বিচারিক প্যানেলে পাঁচজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারক থাকবেন এবং মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সর্বসম্মত সিদ্ধান্তের পরিবর্তে কেবল সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রয়োজন হবে। এই বিচার প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, ১৯৬২ সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের পর ইসরায়েলে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *