আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে নতুন করে বেশ কয়েকটি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ মে) মার্কিন সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সোমবার (১১ মে) মোট তিনজন ব্যক্তি এবং নয়টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬
ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে নতুন করে বেশ কয়েকটি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ মে) মার্কিন সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সোমবার (১১ মে) মোট তিনজন ব্যক্তি এবং নয়টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি হংকংভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি ওমানভিত্তিক কোম্পানি রয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের মতে, এই নেটওয়ার্কটি একাধিক ফ্রন্ট কোম্পানি ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও পরিবহনের মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) তাদের তেল চীনে রপ্তানিতে সরাসরি সহায়তা করছিল।
উল্লেখ্য যে, এর আগে গত শুক্রবারও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ কেনায় সহায়তার অভিযোগে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইরানের অবৈধ তেল বাণিজ্য ব্যবস্থার সাথে জড়িত এই নেটওয়ার্ক এবং আইআরজিসি’র তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর এবারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *