আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) আর্থিক লেনদেনের উৎস ও প্রক্রিয়া বা ‘ফাইন্যান্সিয়াল মেকানিজম’ ব্যাহত করতে সহায়ক তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এই পদক্ষেপকে ‘রেওয়ার্ড ফর জাস্টিস’ কর্মসূচি হিসেবে অভিহিত করেছে। একই সাথে, ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে ৩
আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) আর্থিক লেনদেনের উৎস ও প্রক্রিয়া বা ‘ফাইন্যান্সিয়াল মেকানিজম’ ব্যাহত করতে সহায়ক তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এই পদক্ষেপকে ‘রেওয়ার্ড ফর জাস্টিস’ কর্মসূচি হিসেবে অভিহিত করেছে।
একই সাথে, ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে ৩ জন ব্যক্তি এবং ৯টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই তালিকায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানভিত্তিক বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, এসব প্রতিষ্ঠান বিভিন্ন ‘ফ্রন্ট কোম্পানি’ ব্যবহার করে আইআরজিসি-র তেল চীনে রপ্তানি ও অর্থনৈতিক লেনদেনে সহায়তা করছিল। বিশেষ করে আইআরজিসির শাহিদ পুরজাফারি অয়েল হেডকোয়ার্টারের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব অবৈধ লেনদেন সমন্বয় করতেন বলে ওয়াশিংটন জানিয়েছে।
মার্কিন প্রশাসনের মতে, এই তেল বিক্রির অর্থ ইরান জনকল্যাণে ব্যয় না করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও সামরিক কার্যক্রমে ব্যবহার করছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। এই পদক্ষেপটি মূলত যুক্তরাষ্ট্রের ‘ইকনোমিক ফিউরি’ কর্মসূচির অংশ। উল্লেখযোগ্য যে, এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন, যেখানে ইরান ইস্যু এবং হরমুজ প্রণালির সংকট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *