আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার নিজ দলের অভ্যন্তরে নজিরবিহীন চাপের মুখে পড়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন দলটির ৭২ জন সংসদ সদস্য। আজ মঙ্গলবার (১২ মে) বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই চারজন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি (পিপিএস)
আন্তর্জাতিক ডেস্ক | ১২ মে ২০২৬
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার নিজ দলের অভ্যন্তরে নজিরবিহীন চাপের মুখে পড়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন দলটির ৭২ জন সংসদ সদস্য। আজ মঙ্গলবার (১২ মে) বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই চারজন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি (পিপিএস) পদত্যাগ করেছেন। পদত্যাগকারী পিপিএসরা হলেন— মেলানি ওয়ার্ড, জো মরিস, টম রুটল্যান্ড ও নওশাবাহ খান। পদত্যাগপত্রে টম রুটল্যান্ড উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রী কেবল দলের মধ্যেই নয়, বরং পুরো দেশেই তাঁর কর্তৃত্ব হারিয়েছেন যা আর ফিরে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে মেলানি ওয়ার্ড জানিয়েছেন, গত সপ্তাহের নির্বাচনের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং তা অবহেলা করার সুযোগ নেই।
হাউস অব কমন্সের ৭২ জন লেবার সদস্যের মতে, বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন। তবে কেইর স্টারমার এই বিশৃঙ্খল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে নিজেকে সংশোধনের সুযোগ দিতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহ ব্রিটিশ রাজনীতিতে স্টারমারের অবস্থানকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *