আন্তর্জাতিক ডেস্ক | ১৩ মে ২০২৬ ভারতের উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ২২ এলাকায় পিৎজা তৈরির সময় তাতে থুতু দেওয়ার অভিযোগে এক দোকান মালিককে আটক করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মিল, যিনি চৌরা গ্রামে ‘পিৎজা হান্ট’ নামক একটি দোকান পরিচালনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোজাম্মিল পিৎজার রুটির ওপর থুতু ছিটিয়ে সেটি
আন্তর্জাতিক ডেস্ক | ১৩ মে ২০২৬
ভারতের উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ২২ এলাকায় পিৎজা তৈরির সময় তাতে থুতু দেওয়ার অভিযোগে এক দোকান মালিককে আটক করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মিল, যিনি চৌরা গ্রামে ‘পিৎজা হান্ট’ নামক একটি দোকান পরিচালনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোজাম্মিল পিৎজার রুটির ওপর থুতু ছিটিয়ে সেটি ওভেনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দোকানের সামনে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে সেক্টর ২৪ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এবং দোকান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, ভারতে খাবারে থুতু দেওয়ার এমন ঘটনা এবারই প্রথম নয়; এর আগে গাজিয়াবাদেও একই ধরনের অভিযোগে এক রেস্তোরাঁ কর্মীকে আটক করা হয়েছিল। এই ঘটনায় জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *