728 x 90

ওমানে একই পরিবারের ৪ বাংলাদেশি ভাইয়ের লাশ উদ্ধার; রাঙ্গুনিয়ায় শোকের ছায়া

ওমানে একই পরিবারের ৪ বাংলাদেশি ভাইয়ের লাশ উদ্ধার; রাঙ্গুনিয়ায় শোকের ছায়া

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৪ মে ২০২৬ ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে একই পরিবারের চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহত চার ভাই হলেন— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের সবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জীবিকার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৪ মে ২০২৬

ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে একই পরিবারের চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহত চার ভাই হলেন— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের সবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তারা চার ভাই ওমানে অবস্থান করছিলেন। খুব শীঘ্রই তাদের দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল এবং এক ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আনন্দের প্রস্তুতি চলছিল। বুধবার বিয়ের কেনাকাটা করার উদ্দেশ্যেই চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতর এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং এসির গ্যাস লিক বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় পুরো রাঙ্গুনিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories