আন্তর্জাতিক ডেস্ক | ১৪ মে ২০২৬ জাপানের ওসাকা শহরে এক হাড়হিম করা ঘটনার উন্মোচন হয়েছে। নিজের বাসার ফ্রিজে মৃত নবজাতক সন্তানকে সাড়ে তিন বছর ধরে লুকিয়ে রাখার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত ৯ এপ্রিল ওই নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ওই নারী জানান,
আন্তর্জাতিক ডেস্ক | ১৪ মে ২০২৬
জাপানের ওসাকা শহরে এক হাড়হিম করা ঘটনার উন্মোচন হয়েছে। নিজের বাসার ফ্রিজে মৃত নবজাতক সন্তানকে সাড়ে তিন বছর ধরে লুকিয়ে রাখার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত ৯ এপ্রিল ওই নারীর বাড়িতে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, ২০২২ সালের আগস্ট মাসে তিনি এক মৃত কন্যা সন্তান প্রসব করেন। সন্তানকে কখনোই নিজের কাছ থেকে দূরে সরাতে চাননি বলেই তিনি শিশুটির দেহ একটি টি-শার্টে জড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলেন। উদ্ধারকৃত সেই ব্যাগের ওপর হাতে লেখা ছিল— ‘আমি দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি।’
ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, শিশুটি জন্মের সময় মৃত ছিল এবং এর ওজন ছিল মাত্র ৩১৫ গ্রাম। ঘটনার সূত্রপাত হয় গত ৭ এপ্রিল, যখন ওই নারীকে মাদক সংক্রান্ত অপরাধের সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই ফ্রিজের ভেতর থেকে এই নবজাতকের মরদেহের সন্ধান পায় পুলিশ। বর্তমানে ওসাকা পুলিশ ওই নারীর বিরুদ্ধে মৃতদেহ লুকিয়ে রাখার অভিযোগে নতুন মামলা দায়ের করে বিষয়টি খতিয়ে দেখছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *