আন্তর্জাতিক ডেস্ক | ১৪ মে ২০২৬ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা। বুধবার (১৩ মে) ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য জানান। রাজা অভিযোগ করেন, ইমরান খান গত এক হাজার
আন্তর্জাতিক ডেস্ক | ১৪ মে ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা। বুধবার (১৩ মে) ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য জানান।
রাজা অভিযোগ করেন, ইমরান খান গত এক হাজার দিন ধরে বন্দি অবস্থায় মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত এবং বর্তমানে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিমস) ইমরান খানের চোখে চতুর্থবারের মতো ‘ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন’ দেওয়া হয়েছিল। এর আগে একটি মেডিকেল প্রতিবেদনে জানানো হয়েছিল যে, তিনি ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ নামক চোখের একটি জটিল সমস্যায় ভুগছেন, যেখানে রেটিনার প্রধান শিরা অবরুদ্ধ হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, আদালতের নির্দেশনা সত্ত্বেও ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাথে দেখা করার সুযোগ অত্যন্ত সীমিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি নথিপত্রে স্বাক্ষর করতেও বাধা দেওয়া হচ্ছে। দেশের বিচার বিভাগীয় পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিটিআই নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে, আইনি লড়াইয়ের পথ সংকুচিত হয়ে আসায় তাঁরা এখন জনগণের আদালতের দিকেই নজর দেবেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *