728 x 90

“মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না”: বাবার কাছে মাশরাফির অনুরোধ

“মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না”: বাবার কাছে মাশরাফির অনুরোধ

অনলাইন ডেস্ক | ১৪ মে ২০২৬ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বর্তমানে এক চরম মানসিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। সম্প্রতি তাঁর বাবা গোলাম মুর্তজা জানিয়েছেন, মাশরাফি এতটাই আঘাত পেয়েছেন যে তিনি অনুরোধ করেছেন, তাঁর মৃত্যুর পর যেন মরদেহ নড়াইলে নেওয়া না হয়। গোলাম মুর্তজা এক সাক্ষাৎকারে বলেন,

অনলাইন ডেস্ক | ১৪ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বর্তমানে এক চরম মানসিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। সম্প্রতি তাঁর বাবা গোলাম মুর্তজা জানিয়েছেন, মাশরাফি এতটাই আঘাত পেয়েছেন যে তিনি অনুরোধ করেছেন, তাঁর মৃত্যুর পর যেন মরদেহ নড়াইলে নেওয়া না হয়।

গোলাম মুর্তজা এক সাক্ষাৎকারে বলেন, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাশরাফি অনেকটা জনচক্ষুর আড়ালে এবং অন্তরিন অবস্থায় আছেন। তিনি উল্লেখ করেন, “মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। সে খুব আঘাত পেয়েছে। সেই হাসিখুশি মাশরাফি এখন আর নেই।” মাশরাফির বাবা আরও দাবি করেন যে, নড়াইল নিয়ে মাশরাফির এক ধরনের গভীর অভিমান তৈরি হয়েছে, যার ফলে তিনি মৃত্যুর পর নিজ এলাকায় ফিরতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

পরিবারের আর্থিক অবস্থা নিয়ে তিনি জানান, বর্তমানে তাঁরা বেশ কঠিন সময় পার করছেন। তাঁদের কোনো নগদ অর্থ নেই এবং বর্তমানে পারিবারিক জমিজমা ও খামারের আয়ে সংসার চলছে। কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে নিজের পরিবার বা মাশরাফি জড়িত নয় বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories