728 x 90

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক | ১৬ মে ২০২৬ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত অ্যাডহক কমিটি নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন,

অনলাইন ডেস্ক | ১৬ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত অ্যাডহক কমিটি নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন, যার রিট পিটিশন নম্বর: ৬০৮৩/২০২৬। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট এবং আসিফ ইকবাল।

এর আগে, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল। বর্তমান এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবাল খানকে। এছাড়া আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খানও এই কমিটিতে অন্তর্ভুক্ত আছেন।

সাবেক তারকাদের এই আইনি পদক্ষেপের ফলে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ ও নতুন কমিটির কার্যক্রম এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories