728 x 90

খামেনির মৃত্যুর প্রতিশোধ: স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার দাবি ইরানি হ্যাকার গ্রুপের

খামেনির মৃত্যুর প্রতিশোধ: স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার দাবি ইরানি হ্যাকার গ্রুপের

অনলাইন ডেস্ক | ১৬ মে ২০২৬ জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে (Spotify) বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রো-ইরান হ্যাকার গ্রুপ ‘ইসলামিক সাইবার রেজিস্ট্যান্স ইন ইরাক-৩১৩ টিম’ এই বিধ্বংসী ডিডস (DDoS) হামলার দায় স্বীকার করেছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (১২ মে) স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য

অনলাইন ডেস্ক | ১৬ মে ২০২৬

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে (Spotify) বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রো-ইরান হ্যাকার গ্রুপ ‘ইসলামিক সাইবার রেজিস্ট্যান্স ইন ইরাক-৩১৩ টিম’ এই বিধ্বংসী ডিডস (DDoS) হামলার দায় স্বীকার করেছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (১২ মে) স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়, যার ফলে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির সেবা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এর পরের দিন বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকেও অসংখ্য ব্যবহারকারী অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে সমস্যার কথা জানান। স্পটিফাইয়ের সাপোর্ট টিম এক বিবৃতিতে স্বীকার করেছে যে, অ্যাপ, ওয়েবসাইট ও ওয়েব প্লেয়ার ধীরগতি বা অকার্যকর হওয়ার কিছু অভিযোগ তারা পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

অন্যদিকে, হ্যাকার গ্রুপটি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই তারা স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য করে এই ‘বৃহৎ সাইবার হামলা’ চালিয়েছে।

এই ঘটনার পাশাপাশি গত সোমবার ইসরায়েলজুড়ে একাধিক নাগরিকের হোয়াটসঅ্যাপে বিভিন্ন হ্যাকড বা ভুয়া ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক বার্তা পাঠানোর ঘটনাও সামনে এসেছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এখন সাইবার জগতেও এক ভয়াবহ রূপ নিচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories