728 x 90

যুদ্ধ, নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে ইরানে কর্মহীন প্রায় ২০ লাখ মানুষ

যুদ্ধ, নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে ইরানে কর্মহীন প্রায় ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | ১৬ মে ২০২৬ ইরানে চলমান যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রভাবে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে দেশটিতে ইতোমধ্যে প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ-সম্পর্কিত অস্থিরতা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং সরকার-নিয়ন্ত্রিত ইন্টারনেট বন্ধের কারণে

আন্তর্জাতিক ডেস্ক | ১৬ মে ২০২৬

ইরানে চলমান যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদি ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রভাবে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে দেশটিতে ইতোমধ্যে প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ-সম্পর্কিত অস্থিরতা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং সরকার-নিয়ন্ত্রিত ইন্টারনেট বন্ধের কারণে ইরানের বিভিন্ন খাতে এখন ব্যাপক ছাঁটাই চলছে। ইরানের উপ-শ্রমমন্ত্রী গোলাম হোসেইন মোহাম্মাদি পরিস্থিতির ভয়াবহতা নিশ্চিত করে জানিয়েছেন, সংঘাতের ফলে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ সরাসরি চাকরি হারিয়েছেন এবং আরও প্রায় ২০ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কর্মহীন হয়ে পড়েছেন।

অর্থনীতিবিদদের মতে, উৎপাদন, ইস্পাত, পেট্রোকেমিক্যাল, পরিবহন, খুচরা ব্যবসা এবং প্রযুক্তি খাতের মতো বড় সেক্টরগুলোতে এই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বিশেষ করে অনলাইন নির্ভর ব্যবসাগুলো এখন ধ্বংসের মুখে। ইরানে ইন্টারনেট সীমাবদ্ধতা বা ব্ল্যাকআউট এখন টানা চতুর্থ মাসে প্রবেশ করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, এই ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রতিদিন ইরানে প্রায় ৮ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে।

ইন্টারনেট বন্ধের ধাক্কা সামলাতে না পেরে গত মাসে ইরানের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘কামভা’ তাদের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, দুই দফা যুদ্ধ ও দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে তাদের আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories