728 x 90

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক | ১৭ মে ২০২৬ মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন এই বিএনপি

অনলাইন ডেস্ক | ১৭ মে ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন এই বিএনপি নেতাকে দেখতে আসা প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে আফরোজা আব্বাস এই তথ্য নিশ্চিত করেন।

আফরোজা আব্বাস জানান, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন এবং আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল। বর্তমানে মালয়েশিয়াতেই তাঁর নিয়মিত ফিজিওথেরাপি চলছে। তিনি আরও জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালে তাঁকে দেখতে আসা প্রবাসী দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মির্জা আব্বাস নিজে কথা বলেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা এই শীর্ষ নেতার দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories