728 x 90

তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে

তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে

 বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। দেশ দুটিতে আগামী ২৭ মে (বুধবার) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আরবি

 বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। দেশ দুটিতে আগামী ২৭ মে (বুধবার) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আরবি বা হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী তিউনিসিয়া ও তুরস্কে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। সেই হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ২৭ মে দেশ দুটিতে ঈদুল আজহা নির্ধারিত হয়েছে। গত শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে এই ঘোষণা দেয়।

অন্যদিকে, তুরস্ক সাধারণত খালি চোখে চাঁদ দেখার প্রচলিত নিয়মের পরিবর্তে আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও প্রাক-নির্ধারিত ইসলামী ক্যালেন্ডার অনুসরণ করে থাকে। তাদের হিসাব অনুযায়ীও আগামী ২৭ মে দেশটিতে ঈদের দিন ধার্য করা হয়েছে। এই দুই দেশের ঘোষণার পরপরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories