বিশ্ববিদ্যালয় ডেস্ক | ১৭ মে ২০২৬ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রবিবার (১৭ মে) সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করেন এবং একপর্যায়ে ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। আন্দোলন চলাকালীন
বিশ্ববিদ্যালয় ডেস্ক | ১৭ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রবিবার (১৭ মে) সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করেন এবং একপর্যায়ে ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন।
আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম ব্যর্থতা ও অবহেলার অভিযোগ তোলেন।
জানা গেছে, গত ১২ মে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হলেও ঘটনার কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত ধীরগতির ও রহস্যজনক। ঘটনার প্রথম দিনই সিসিটিভি ফুটেজ প্রকাশ বা খতিয়ে না দেখে, দীর্ঘ তিন দিন পর তা সামনে আনা হয়েছে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা ও গড়িমসির কারণে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা নিজেদের চরম অনিরাপদ মনে করছেন। অভিযুক্তকে গ্রেপ্তার এবং ক্যাম্পাসে দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প ও কার্যকর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থায়ন ও সহযোগিতা করা হবে।” তবে প্রক্টরের এই আশ্বাসে আশ্বস্ত হতে না পেরে আন্দোলন বহাল রেখেছেন শিক্ষার্থীরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *