728 x 90

বিএমইটি কার্ড না পাওয়ায় লাওসগামী কর্মীদের বিদেশযাত্রা অনিশ্চিত, কাকরাইলে ক্ষোভ

বিএমইটি কার্ড না পাওয়ায় লাওসগামী কর্মীদের বিদেশযাত্রা অনিশ্চিত, কাকরাইলে ক্ষোভ

জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান ডেস্ক  চাকরির ভিসা সম্পন্ন হওয়ার পরও বাধ্যতামূলক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড বা স্মার্ট কার্ড না পাওয়ায় চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন লাওসগামী বাংলাদেশি কর্মীরা। এই কার্ড জটিলতার কারণে অনেকের ভিসা সম্পন্ন হলেও তারা দেশ ছাড়তে পারছেন না। আজ রবিবার (১৭ মে) সকালে রাজধানীর কাকরাইলে বিএমইটি অফিসের সামনে

জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান ডেস্ক 

চাকরির ভিসা সম্পন্ন হওয়ার পরও বাধ্যতামূলক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড বা স্মার্ট কার্ড না পাওয়ায় চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন লাওসগামী বাংলাদেশি কর্মীরা। এই কার্ড জটিলতার কারণে অনেকের ভিসা সম্পন্ন হলেও তারা দেশ ছাড়তে পারছেন না।

আজ রবিবার (১৭ মে) সকালে রাজধানীর কাকরাইলে বিএমইটি অফিসের সামনে অবস্থান নিয়ে নিজেদের তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ভুক্তভোগী কর্মীরা।

আন্দোলনরত ভুক্তভোগীরা জানান, সমস্ত আইনি প্রক্রিয়া এবং এজেন্সির মাধ্যমে ভিসা সম্পন্ন করার পরও দীর্ঘদিন ধরে বিএমইটি কার্ডের ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না। এর ফলে তাদের পুরো বিদেশযাত্রা এখন বাতিলের মুখে পড়েছে। একজন ভুক্তভোগী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একবার আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, অনেক কষ্টে আবার তা নবায়ন করেছি। এখন নতুন ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে। কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স না পাওয়ায় আমরা টিকিট কাটতে পারছি না, বিদেশ যেতে পারছি না।”

ভুক্তভোগীদের আরও অভিযোগ, গ্রামীণ জনপদের এই সাধারণ মানুষগুলো জমিজমা বিক্রি করে কিংবা চড়া সুদে ধারদেনা করে ভিসা ও এজেন্সির টাকা পরিশোধ করেছেন। এখন কার্ড জটিলতার কারণে যদি তারা সময়মতো লাওসে পৌঁছাতে না পারেন, তবে তারা আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়বেন। এই মানবিক ও অর্থনৈতিক সংকট নিরসনে এবং দ্রুত বিএমইটি স্মার্ট কার্ড ইস্যু করতে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories