অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক | ১৭ মে ২০২৬ দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চামড়া শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সাভারের চামড়াশিল্প নগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে এই খাতের টেকসই উন্নয়নে সব পক্ষের সমন্বিত উদ্যোগের ঘোষণা দিয়েছেন তিনি। আজ রবিবার (১৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত চামড়া
অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক | ১৭ মে ২০২৬
দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চামড়া শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সাভারের চামড়াশিল্প নগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে এই খাতের টেকসই উন্নয়নে সব পক্ষের সমন্বিত উদ্যোগের ঘোষণা দিয়েছেন তিনি।
আজ রবিবার (১৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত চামড়া শিল্প বিষয়ক টাস্কফোর্সের সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “সঠিক পরিকল্পনা ও আধুনিকায়নের মাধ্যমে দেশের চামড়া শিল্পের ব্যবসার পরিধি ভবিষ্যতে ১২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সরকার পুরো খাতকে পরিকল্পিতভাবে আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে।” সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী স্বীকার করেন যে, সিইটিপি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে এবং এর পূর্ণ আধুনিকায়নে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবে সিইটিপির এই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্পন্ন হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে মন্ত্রী আরও বলেন, “পশু জবাই থেকে শুরু করে আল্টিমেট স্লাজ ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি মহাপরিকল্পনার আওতায় আনা হবে। বাংলাদেশের মানুষের সক্ষমতা এবং চামড়া শিল্পের সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সরকার কাজ করছে। আগামী ঈদুল আজহার পর থেকেই এই বিষয়ে মাঠ পর্যায়ে অ্যাকশনভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।”
সভায় ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়েও ট্যানারি মালিকদের কড়া নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ট্যানারি মালিকদের পরিবেশ সুরক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বর্তমানে সাভারের ১৫৬টি নিবন্ধিত ট্যানারির মধ্যে ১০০টি প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র পেয়েছে বলেও সভায় তথ্য প্রকাশ করেন তিনি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *