728 x 90

২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে কর্মসূচি, নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভীর তথ্য

২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে কর্মসূচি, নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভীর তথ্য

রাজনৈতিক ডেস্ক | ১৮ মে ২০২৬ বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল

রাজনৈতিক ডেস্ক | ১৮ মে ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী জানান, প্রয়াত রাষ্ট্রপতির শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য দল ও এর অঙ্গ-সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পড়ায় কর্মসূচির ধারাবাহিকতায় কিছুটা পরিবর্তন আসতে পারে। ঈদের কারণে হয়তো আলোচনা সভা বা অন্যান্য কর্মসূচি দুই-একদিন বিরতি (গ্যাপ) দিয়ে পুনর্বিন্যাস করা হতে পারে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপের প্রশংসা করে বলেন, “রাষ্ট্র ক্ষমতায় এসে নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করে যাচ্ছে সরকার। একের পর এক জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে নানা জেলায় ছুটে বেড়াচ্ছেন নেতৃবৃন্দ।” তিনি আরও উল্লেখ করেন, পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়ন করছেন।

বিগত সরকারগুলোর সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বারবার চটকদার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বললেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।” রিজভী দাবি করেন, নানা রাজনৈতিক দল বর্তমান সরকারের পদক্ষেপ নিয়ে বিদ্রূপ ও সমালোচনা করলেও সাধারণ জনগণকে তারা বিভ্রান্ত করতে পারছে না। কারণ, যেকোনো সমালোচনার আগেই মাঠপর্যায়ে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত হয়ে যাচ্ছে।

জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছিলেন এবং অত্যন্ত স্বল্প সময়ে জাতিকে চরম হতাশা থেকে আশার আলোয় উদ্ভাসিত করেছিলেন। তাঁর প্রদর্শিত পথ ধরেই দেশনেত্রী খালেদা জিয়া বারবার দেশের গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করে গেছেন।” আজকের এই যৌথ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পদাধিকারীগণ উপস্থিত ছিলেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories