টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য ও অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদের ঐতিহ্যবাহী ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে তিনি একাই ধস নামান সফরকারীদের ব্যাটিং লাইনআপে। টেস্ট ম্যাচ চলাকালে ইনিংসের ৬৪তম থেকে ৭২তম ওভার পর্যন্ত টানা পাঁচটি স্পেলে একটি রানও না দিয়ে (টানা ৫ ওভার মেডেন) প্রতি
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য ও অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদের ঐতিহ্যবাহী ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে তিনি একাই ধস নামান সফরকারীদের ব্যাটিং লাইনআপে। টেস্ট ম্যাচ চলাকালে ইনিংসের ৬৪তম থেকে ৭২তম ওভার পর্যন্ত টানা পাঁচটি স্পেলে একটি রানও না দিয়ে (টানা ৫ ওভার মেডেন) প্রতি ওভারেই তুলে নেন পাকিস্তানের একটি করে উইকেট। পরিসংখ্যানবিদদের মতে, টেস্ট ক্রিকেটের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এমন স্পেল আর কখনো দেখা যায়নি।
দিনের শুরুতেও গ্রিভসের বোলিং ফিগার ছিল ৬ ওভারে ২৭ রানে উইকেটশূন্য। তবে রিভার্স সুইংকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে দেন তিনি। তাঁর বিধ্বংসী স্পেলের মুখে ২৪৪ রানে ৪ উইকেট থাকা শক্তিশালী পাকিস্তান দল ২৮২ রানে অলআউট হয়ে যায়। ইনিংস শেষে তাঁর স্পেল দাঁড়ায় ১১ ওভারে ৬ মেডেনসহ ২৭ রানে ৫ উইকেট, যা তাঁর টেস্ট ক্যারিয়ারে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। দিনশেষে এই বিশ্বরেকর্ড গড়া পারফরম্যান্সের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গ্রিভস জানান, বল সুইং করা শুরু করায় লাইন-লেংথ ঠিক রেখে আক্রমণ চালানো সহজ ছিল, তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে টেস্ট ম্যাচটি জেতাই তাঁর মূল লক্ষ্য।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *