নেপাল ও পার্শ্ববর্তী তিব্বত অঞ্চলে গত সপ্তাহের ধ্বংসাত্মক পাহাড়ি ঢল ও আকস্মিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই মর্মান্তিক বিপর্যয়ে এখনো ৪ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের জীবিত অথবা নিথর দেহ
নেপাল ও পার্শ্ববর্তী তিব্বত অঞ্চলে গত সপ্তাহের ধ্বংসাত্মক পাহাড়ি ঢল ও আকস্মিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই মর্মান্তিক বিপর্যয়ে এখনো ৪ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের জীবিত অথবা নিথর দেহ উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বৈরী আবহাওয়ার মধ্যেই উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় নেপাল সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারেরও বেশি সশস্ত্র সদস্য উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা বিবেচনায় ভারত ও চীনসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতীম দেশের বিশেষায়িত রেসকিউ টিম ও জরুরি সাহায্য সেখানে যোগ দিয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে যে, প্রলয়ঙ্করি বন্যায় দুর্গম পার্বত্য অঞ্চলের অন্তত ৩০০টি আবাসিক ও সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একইসঙ্গে সড়ক যোগাযোগ ও সেতু বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় প্রশাসন ও অবকাঠামো বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে ধ্বংসস্তূপ অপসারণ, যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণ এবং জনজীবন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে কমপক্ষে ৩ মাস সময় লেগে যাবে। একদিকে স্বজনহারা মানুষের কান্না এবং অন্যদিকে নতুন করে পাহাড় ধ্বসের আশঙ্কার মধ্যে নেপাল সরকার সর্বোচ্চ আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *