নেপালে সাম্প্রতিক সময়ের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পেছনের শক্তি জাপানের হিরোশিমায় ফেলা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী ছিল বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দুর্যোগ গবেষণা কেন্দ্রের পরিচালক ও হিমালয় অঞ্চলের প্রখ্যাত গবেষক অধ্যাপক বসন্ত রাজ অধিকারী জানান; লাংটাং উপত্যকার বিখ্যাত লিরুং শৃঙ্গের ঝুলন্ত হিমবাহটি প্রায়
নেপালে সাম্প্রতিক সময়ের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পেছনের শক্তি জাপানের হিরোশিমায় ফেলা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী ছিল বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দুর্যোগ গবেষণা কেন্দ্রের পরিচালক ও হিমালয় অঞ্চলের প্রখ্যাত গবেষক অধ্যাপক বসন্ত রাজ অধিকারী জানান; লাংটাং উপত্যকার বিখ্যাত লিরুং শৃঙ্গের ঝুলন্ত হিমবাহটি প্রায় ১ হাজার ৪০০ মিটার উচ্চতা থেকে খাড়াভাবে নিচে ভেঙে পড়ার কারণে এই অভূতপূর্ব দুর্যোগ সৃষ্টি হয়। হিমবাহ ধসে তৈরি হওয়া সেই প্রচণ্ড আঘাতের ধাক্কায় যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে রিখটার স্কেলে ৫.২ মাত্রার কম্পন রেকর্ড করে; যা ভূগর্ভস্থ কোনো ভূমিকম্প নয়; বরং হিমবাহ পতনের মারাত্মক প্রভাবেই সংঘটিত হয়েছিল।
হাজারের বেশি প্রাণহানি এবং দেশি-বিদেশি পর্যটকসহ পাঁচ হাজারের বেশি নিখোঁজের এই মানবিক ট্র্যাজেডির পেছনে ধনী দেশগুলোর অপরিনামদর্শী ভূমিকাকেই সরাসরি দায়ী করছে কাঠমান্ডু। নেপালের পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান মহেশ্বর ধাকাল অভিযোগ করে বলেন; উন্নত বিশ্বের কয়েক দশকের সীমাহীন গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ফলে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে নেপালের মতো কম নির্গমনকারী দুর্বল দেশগুলো। প্রাথমিক হিসাব অনুযায়ী বিধ্বস্ত নেপালকে পুনর্গঠন ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে; যার জন্য ইতোমধ্যে জাতিসংঘের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।
একদিকে ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান চালানো এবং অন্যদিকে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে প্রয়োজনে পাহাড়ে কন্ট্রোল্ড বিস্ফোরণ ঘটানোর মতো চরম পদক্ষেপ বিবেচনা করছে স্থানীয় প্রশাসন ও যৌথ উদ্ধারকারী দল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *