দীর্ঘ ২০০ বছর এবং টানা পাঁচ প্রজন্মের দীর্ঘ অপেক্ষার পর পরিবারে প্রথম কোনো কন্যাসন্তানের জন্ম উপলক্ষে এক অভূতপূর্ব ও উৎসবমুখর রাজকীয় বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের মহারাষ্ট্রের বিড জেলার দহিফলে পরিবার। পরিবারটির সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলে সম্প্রতি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন; যার নাম রাখা হয়েছে ‘গার্গী’। হাসপাতাল থেকে মা ও নবজাতক ছাড়পত্র পাওয়ার পর
দীর্ঘ ২০০ বছর এবং টানা পাঁচ প্রজন্মের দীর্ঘ অপেক্ষার পর পরিবারে প্রথম কোনো কন্যাসন্তানের জন্ম উপলক্ষে এক অভূতপূর্ব ও উৎসবমুখর রাজকীয় বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের মহারাষ্ট্রের বিড জেলার দহিফলে পরিবার। পরিবারটির সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলে সম্প্রতি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন; যার নাম রাখা হয়েছে ‘গার্গী’। হাসপাতাল থেকে মা ও নবজাতক ছাড়পত্র পাওয়ার পর তাদেরকে সাধারণ কোনো গাড়িতে নয়; বরং সুসজ্জিত পুষ্পরথে বসিয়ে ঢাকঢোল; কাঁসরঘণ্টা ও ব্যান্ডপার্টির বাজনার তালে তালে পুরো এলাকায় আনন্দ শোভাযাত্রা করে ঘরে তোলা হয়। নবজাতক নাতনিকে পরম আদরে রাজকুমারীর মতো করে ঘরে তুলে নিতে পেরে দাদু লিম্বাজী দহিফলে ও ঠাকুমা সুরেশা দহিফলে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নাতনিকে নিজেদের ঘরের ‘সাক্ষাৎ লক্ষ্মী’ ও পরম সৌভাগ্য বলে অভিহিত করেন।
পুত্রসন্তানের প্রতি সামাজিক পক্ষপাতের ভিড়ে কন্যাসন্তানের জন্মও যে পরম আনন্দ ও গর্বের বিষয়—সমাজে এমন একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদযাপনের উদ্যোগ নেয় পরিবারটি। গার্গীর বাবা জানান; কন্যাসন্তানের জন্ম পরিবারের জন্য যে অনন্য অনুভূতি নিয়ে আসে তা অতুলনীয় এবং তারা তাঁদের কন্যাসন্তানকে ফুলের মতো ভালোবাসা দিয়ে বড় করার অঙ্গীকার করছেন। রাজকীয় এই শোভাযাত্রা ও বরণ দেখতে স্থানীয় বাসিন্দারাও রাস্তায় ভিড় জমান; যা পুরো এলাকায় এক আনন্দঘন উৎসবের রূপ নেয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *