অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, নিয়োগ ও পদায়নে মোটা অংকের ঘুষ লেনদেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে মোটা কমিশন নেওয়ার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে আসা এসব গুরুতর অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন ইতিমধ্যেই আনুষ্ঠানিক অনুমোদন
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, নিয়োগ ও পদায়নে মোটা অংকের ঘুষ লেনদেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে মোটা কমিশন নেওয়ার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে আসা এসব গুরুতর অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন ইতিমধ্যেই আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। দুদকের প্রাথমিক নথিতে অভিযোগ করা হয়েছে যে, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৬০ কোটি টাকা এবং দেশের বিভিন্ন জেলায় ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নের বিনিময়ে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত অনৈতিক লেনদেনের সাথে সরাসরি জড়িত ছিলেন।
এছাড়াও তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের টেন্ডার অনুমোদন নিশ্চিত করতে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন গ্রহণ করতেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের বড় বড় অবকাঠামোগত টেন্ডার বাণিজ্যেও তাঁর সরাসরি সম্পৃক্ততার কথা বলা হয়েছে। অভিযোগের বিষয়ে দুদকের একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান দল গঠিত হয়েছে এবং পাচার করা অর্থের উৎস ও গন্তব্য চিহ্নিত করতে ব্যাংকিং ও রাজস্ব বিভাগের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *