ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার সীমান্তবর্তী তিতাস নদীতে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে এনে দুই নারী নৃত্যশিল্পীকে নৌকায় আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণের এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই বর্বর ঘটনার শিকার হন কুমিল্লার চান্দিনা থেকে আসা পেশাদার দুই নৃত্যশিল্পী। পুলিশ ও মামলার নথিসূত্রে জানা যায়, সরাইলের শাহবাজপুর গ্রামের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার সীমান্তবর্তী তিতাস নদীতে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে এনে দুই নারী নৃত্যশিল্পীকে নৌকায় আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণের এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই বর্বর ঘটনার শিকার হন কুমিল্লার চান্দিনা থেকে আসা পেশাদার দুই নৃত্যশিল্পী। পুলিশ ও মামলার নথিসূত্রে জানা যায়, সরাইলের শাহবাজপুর গ্রামের রাকিব মিয়া নামে এক যুবক মুঠোফোনে ৯ হাজার টাকার চুক্তিতে তিনজনের একটি নৃত্যদল বুক করেন। পরবর্তীতে তাদের নিয়ে শাহবাজপুর সেতু এলাকা থেকে একটি ট্রলারে ওঠার পর মাঝনদীতে নিয়ে সঙ্গে থাকা পুরুষ সদস্যকে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীদের ওপর পাশবিক নির্যাতন চালায় রাকিবসহ তার সহযোগীরা।
ঘটনার পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লার চান্দিনা এলাকার এক নারী সরাইল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সরাইল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই রাতেই বুড্ডা গ্রাম থেকে শান্ত বিশ্বাস (১৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, শনিবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ জঘন্য অপরাধে জড়িত রাকিবসহ অন্যান্য পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *