পবিত্র নগরী মক্কার নিকটবর্তী এলাকায় ড্রোন হামলার সাম্প্রতিক প্রচেষ্টাকে মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি পরিকল্পিত উসকানি হিসেবে অভিহিত করেছে সৌদি আরব। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা এই নাশকতার চেষ্টা চালালেও সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সফল পদক্ষেপে ড্রোনটি ভূপাতিত করা হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক
পবিত্র নগরী মক্কার নিকটবর্তী এলাকায় ড্রোন হামলার সাম্প্রতিক প্রচেষ্টাকে মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি পরিকল্পিত উসকানি হিসেবে অভিহিত করেছে সৌদি আরব। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা এই নাশকতার চেষ্টা চালালেও সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সফল পদক্ষেপে ড্রোনটি ভূপাতিত করা হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, হুতি মিলিশিয়ার এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড তাদের সন্ত্রাসী লঙ্ঘনের ইতিহাসে আরেকটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে। একইসঙ্গে দেশের নিরাপত্তা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় হুতিদের বিরুদ্ধে যেকোনো প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কঠোর হুশিয়ারি দিয়েছে রিয়াদ।
এদিকে পবিত্র স্থানে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের আন্তর্জাতিক জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ওআইসি জানিয়েছে, এ ধরনের উসকানি পবিত্র স্থান ও মসজিদের মর্যাদাকে সরাসরি লঙ্ঘন করে এবং নিরীহ বেসামরিক লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সৌদি আরবের খামিস মুশাইত, আভা ও তাইফ শহরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় হুতিদের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে দুই পক্ষের চলমান এই নতুন সংঘর্ষ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *