নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। পুলিশ ও ফায়ারিং সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ উদ্ধার করেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। পুলিশ ও ফায়ারিং সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ উদ্ধার করেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনকে মৃত ঘোষণা করা হয়। ইতোমধ্যে নিহত ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটিতে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে দাবি করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, চালকের বদলে বাসের সুপারভাইজার গাড়িটি চালাচ্ছিলেন এবং দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *