২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বিশেষ পরীক্ষা শুরু হবে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর নিয়মিত কিংবা অনিয়মিত
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বিশেষ পরীক্ষা শুরু হবে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর নিয়মিত কিংবা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে পরীক্ষার বিস্তারিত রুটিন বা সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি এবং খুব শীঘ্রই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *