728 x 90

‘মিডটার্মের ২ সাবজেক্টেই ফেল’ ট্রাম্প বাহিনী

‘মিডটার্মের ২ সাবজেক্টেই ফেল’ ট্রাম্প বাহিনী

 যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ট্রাম্প শিবির। গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে এমন বাজে ফলাফলের মুখোমুখি হলো। ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং সার্বিক রাষ্ট্র পরিচালনা

 যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ট্রাম্প শিবির। গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে এমন বাজে ফলাফলের মুখোমুখি হলো। ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং সার্বিক রাষ্ট্র পরিচালনা নিয়ে ভোটারদের সুপ্ত ক্ষোভ ব্যালটে প্রতিফলিত হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

নির্বাচনী এই বিপর্যয়ের পর ট্রাম্পের বিভিন্ন আত্মপক্ষ সমর্থন ও গণমাধ্যমের প্রতি আঙুল তোলার প্রবণতা নতুন আলোচনার জন্ম দিয়েছে। উভয় কক্ষে নিয়ন্ত্রণ হারানোর ফলে আগামী দিনে আইন পাস, বিচারক ও গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হতে পারে রিপাবলিকানরা। ২০২৮ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের দলের জন্য একটি বড় রাজনৈতিক অ্যালার্ম হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories