জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসাব অনুযায়ী, মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র এই মাস শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ৮৩ দিন। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই
জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসাব অনুযায়ী, মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র এই মাস শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ৮৩ দিন।
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এই পূর্বাভাস দিয়েছেন।
তিনি জানান, আগামী রমজান মাসের সম্ভাব্য সূচনার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর ভিত্তি করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে বরাবরের মতোই রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *