728 x 90

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি ও ইট-পাটকেলসহ বিভিন্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি ও ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনটির সামনের কাচের দেয়াল ভেঙে ফেলে এবং লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করে। এ ঘটনার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

এদিকে, হামলার বিষয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন দাবি করেছেন, তাঁর অফিসের পাশেই দুটি বড় পোশাক কারখানা রয়েছে এবং সেখানকার শ্রমিকেরাই এই অরাজকতা সৃষ্টি করেছেন। তাঁর ভাষ্যমতে, সকালে ওই পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ঝামেলা বাধলে উত্তেজিত শ্রমিকেরা তাঁর অফিসে ইট-পাটকেল ছোড়েন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos