বর্তমান প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৮ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পর্যালোচনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ জানান,
বর্তমান প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৮ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পর্যালোচনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ জানান, চার সদস্যের একটি পরিবারের বিদ্যমান তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে, সবকিছুর মূল্যবৃদ্ধির কারণে ২০২৩ সালে নির্ধারিত সাড়ে ১২ হাজার টাকায় টিকে থাকতেই বর্তমানে ১৬ হাজার ৩৫০ টাকার বেশি প্রয়োজন হয়। শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা থেকে রক্ষা পেতে প্রতি উপার্জনকারীকে ন্যূনতম ১৮ হাজার ৫৭৮ টাকা আয় করতে হবে। আর মৌলিক খরচ মিটিয়ে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে হলে ২৪ হাজার ২০৪ টাকার প্রয়োজন।
ড. নাজনীন আহমেদ আরও উল্লেখ করেন, মজুরি নির্ধারণ কেবল একটি দরকষাকষির বিষয় হওয়া উচিত নয়। যথেষ্ট তথ্য-উপাত্তের অভাবে প্রায়শই মালিক ও শ্রমিক উভয় পক্ষেই অসন্তোষ দেখা দেয়। তাই মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থান এবং উৎপাদনশীলতা মাথায় রেখে তথ্যভিত্তিক পন্থায় মজুরি নির্ধারণ করা উচিত। এছাড়া এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণের পর ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা কেবল শ্রম অধিকার নয়, বরং বৈশ্বিক বাজারে প্রবেশাধিকারের অন্যতম পূর্বশর্ত বলে মত প্রকাশ করে সংস্থাটি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *