দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর উত্তোলন ও খনন কার্যক্রম সচল রাখতে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি বিশেষ ট্রাকে করে এই বিশাল চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ভারতের ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’ থেকে এই বিস্ফোরকগুলো সরবরাহ করা
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর উত্তোলন ও খনন কার্যক্রম সচল রাখতে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি বিশেষ ট্রাকে করে এই বিশাল চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ভারতের ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’ থেকে এই বিস্ফোরকগুলো সরবরাহ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি পাহারায় ট্রাকগুলো রাখা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি এবং বন্দর পরিচালক (ট্রাফিক) জানিয়েছেন, সরকারি নিয়মনীতি মেনেই এই আমদানি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে। কাস্টমস হাউসের দাপ্তরিক প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে এই বিস্ফোরকের চালানটি কঠোর নিরাপত্তায় দিনাজপুরের খনি প্রকল্পে পৌঁছে দেওয়া হবে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *