পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনে নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো নিশ্চিত করেছে। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর
পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনে নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো নিশ্চিত করেছে। আজ ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি বিভিন্ন আবাসিক এলাকায় গভীর রাতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। বিনা কারণে তল্লাশি এবং ধরপাকড়ের ফলে ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য হামলা এড়াতে তারা এই অভিযান পরিচালনা করছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, পবিত্র মাসে মুসলমানদের ইবাদতে বিঘ্ন ঘটাতে এবং মানসিকভাবে পর্যুদস্ত করতেই ইচ্ছাকৃতভাবে এই উস্কানি দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আন্তর্জাতিক মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *