রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, গতকাল সন্ধ্যায় উদ্যানে ঘুরতে গেলে ওই পুলিশ সদস্যরা বিনা কারণে তাকে জেরা এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, গতকাল সন্ধ্যায় উদ্যানে ঘুরতে গেলে ওই পুলিশ সদস্যরা বিনা কারণে তাকে জেরা এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হলে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের সাথে অপেশাদার আচরণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *