ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দেশটির আরও দুই শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতার নিহতের খবর নিশ্চিত করেছে তেহরান। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হয়েছেন। ‘অপারেশন
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দেশটির আরও দুই শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতার নিহতের খবর নিশ্চিত করেছে তেহরান। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখার প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হয়েছেন। ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে চালানো এই হামলায় ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর এই দুই স্তম্ভ ধসে পড়ল। আলী শামখানি দীর্ঘকাল ধরে ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, অন্যদিকে জেনারেল পাকপুর ছিলেন আইআরজিসি-র অন্যতম প্রধান সামরিক পরিকল্পনাকারী। তাঁদের এই মৃত্যু ইরানকে এক নজিরবিহীন নেতৃত্বের সংকটে ফেলে দিয়েছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রবলভাবে বাজতে শুরু করেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *