728 x 90

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে গত এক মাসে দেশব্যাপী পরিচালিত ৩ হাজার ১৬৮টি অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার তেল জব্দ এবং ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে গত এক মাসে দেশব্যাপী পরিচালিত ৩ হাজার ১৬৮টি অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার তেল জব্দ এবং ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত প্রতিরোধে গত এক মাসে কঠোর অভিযান পরিচালনা করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধভাবে মজুতকৃত তেল জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, অকটেন

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত প্রতিরোধে গত এক মাসে কঠোর অভিযান পরিচালনা করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধভাবে মজুতকৃত তেল জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, অকটেন ও পেট্রোল রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সারা দেশে মোট ৩ হাজার ১৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ মজুত ও অনিয়মের দায়ে ১ হাজার ২৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ২১ জন মজুতদারকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপরাধীদের কাছ থেকে মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত তেলের মধ্যে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন এবং ৬০ হাজার ২ লিটার পেট্রোল রয়েছে। জ্বালানি খাতের এই বিশৃঙ্খলা রোধে এবং তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দমনে জেলা পর্যায়ে গঠিত ভিজিল্যান্স টিমের মাধ্যমে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories