728 x 90

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে; মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়েছে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’

নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে; মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়েছে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’

নোয়াখালীতে প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) ভোর থেকে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়ায় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে নোয়াখালী জেলা শহরসহ বিভিন্ন স্থানে বজ্রসহ প্রচণ্ড ঝড়ো হাওয়া

নোয়াখালীতে প্রচণ্ড ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) ভোর থেকে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়ায় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে নোয়াখালী জেলা শহরসহ বিভিন্ন স্থানে বজ্রসহ প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের দাপটে হরিনারায়ণপুর ও বসিরার দোকানসহ রেললাইনের বেশ কিছু স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে। সকাল ৬টায় উপকূল এক্সপ্রেস ট্রেনটি সোনাপুর স্টেশন থেকে ছাড়লেও লাইনে গাছ থাকায় তা দফায় দফায় বিঘ্নিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মী ও রেলওয়ের শ্রমিকরা রেললাইন থেকে গাছ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। নোয়াখালী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানিয়েছেন, গাছগুলো পুরোপুরি অপসারণ করতে আরও কিছু সময় লাগতে পারে। কাজ শেষ হওয়ার পরপরই ঢাকার সঙ্গে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories