রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোড এলাকায় অস্ত্রের মুখে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই জাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। গত বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) ভোর রাত সাড়ে ৩টার দিকে জুলাই জাদুঘরের কাজ শেষ করে বাসায় ফেরার সময় তার বাসার গেটের সামনেই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি তাকে চাপাতির উল্টো পিঠ দিয়ে আঘাত
রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোড এলাকায় অস্ত্রের মুখে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই জাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। গত বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) ভোর রাত সাড়ে ৩টার দিকে জুলাই জাদুঘরের কাজ শেষ করে বাসায় ফেরার সময় তার বাসার গেটের সামনেই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি তাকে চাপাতির উল্টো পিঠ দিয়ে আঘাত করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে তার ব্যাগটি কেড়ে নেয়। ব্যাগে থাকা একটি দামী ম্যাকবুক এম৪ প্রো ল্যাপটপ, সনি এফএক্স৩ ক্যামেরা, লেন্স ও মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার সামগ্রী ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তানিম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। রাজধানীর জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে নিরাপত্তা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *