728 x 90

চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরের ভেতরেই লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আবুল হাশেম (৯০) নামের এক বৃদ্ধের। সকালে বার্ধক্যজনিত কারণে তার বন্ধু বাচ্চু পাটোয়ারীর (৮৫) মৃত্যুর খবর পেয়ে তিনি কবর খুঁড়তে গিয়েছিলেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরের ভেতরেই লুটিয়ে পড়ে মৃত্যু হয়েছে আবুল হাশেম (৯০) নামের এক বৃদ্ধের। সকালে বার্ধক্যজনিত কারণে তার বন্ধু বাচ্চু পাটোয়ারীর (৮৫) মৃত্যুর খবর পেয়ে তিনি কবর খুঁড়তে গিয়েছিলেন।

বন্ধুত্বের এক বিরল ও ট্র্যাজিক ঘটনার সাক্ষী হলো চাঁদপুরের ফরিদগঞ্জ। দীর্ঘদিনের ঘনিষ্ট দুই বন্ধু বাচ্চু পাটোয়ারী (৮৫) ও আবুল হাশেম (৯০)—যাদের বন্ধুত্ব ছিল প্রবাদের মতো। গতকাল সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সকালে বার্ধক্যজনিত কারণে বাচ্চু পাটোয়ারী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই বন্ধুর একজন ছিলেন কাঠমিস্ত্রি এবং অন্যজন মসজিদের মুয়াজ্জিন। এলাকায় তারা পরিচিত ছিলেন ‘কবর

বন্ধুত্বের এক বিরল ও ট্র্যাজিক ঘটনার সাক্ষী হলো চাঁদপুরের ফরিদগঞ্জ। দীর্ঘদিনের ঘনিষ্ট দুই বন্ধু বাচ্চু পাটোয়ারী (৮৫) ও আবুল হাশেম (৯০)—যাদের বন্ধুত্ব ছিল প্রবাদের মতো। গতকাল সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সকালে বার্ধক্যজনিত কারণে বাচ্চু পাটোয়ারী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই বন্ধুর একজন ছিলেন কাঠমিস্ত্রি এবং অন্যজন মসজিদের মুয়াজ্জিন। এলাকায় তারা পরিচিত ছিলেন ‘কবর খুঁড়ে দেওয়া বন্ধু’ হিসেবে; কারণ তারা বিনা পারিশ্রমিকে প্রায় শতাধিক মানুষের কবর খুঁড়ে দিয়েছেন।

প্রিয় বন্ধুর চিরবিদায়ের খবর শুনে আবুল হাশেম ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কেরোয়া গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থানে তার শেষ শয্যা প্রস্তুত করতে যান। কিন্তু বিধির বিধান ছিল অন্যরকম। কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই কবরের ভেতরে লুটিয়ে পড়েন হাশেম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপরে তুললেও দেখা যায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। একই দিনে দুই প্রাণের বন্ধুর এই প্রস্থান পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, হয়তো প্রিয় বন্ধুর একা চলে যাওয়া সইতে পারেননি হাশেম, তাই পরকালেও তার সঙ্গী হতে এমন অদ্ভুত বিদায় নিলেন তিনি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories