728 x 90

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার দায়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার দায়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার সমন দেওয়া হলেও তিনি উপস্থিত হননি, যার ফলে আদালত আজ তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ, যখন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আমির হামজা মন্ত্রীকে নিয়ে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। এরপর সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্দেশে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী পক্ষের দাবি, আমির হামজার বক্তব্য ধর্মীয় উসকানি ও মহান মুক্তিযুদ্ধের অবমাননার শামিল। আদালত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories