মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক হৃদয়বিদারক ও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। গত বৃহস্পতিবার বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের লাশ চুরির আশঙ্কায় তার বৃদ্ধ পিতা জসিম খান প্রতিরাতে কামারখাড়া সামাজিক কবরস্থানে পাহারায় থাকছেন। এলাকায় প্রচলিত কুসংস্কার ও সাম্প্রতিক কিছু চুরির ঘটনার প্রেক্ষাপটে পরিবারটি মনে করছে, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহের প্রতি দুষ্কৃতিকারীদের বিশেষ লালসা রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক হৃদয়বিদারক ও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। গত বৃহস্পতিবার বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের লাশ চুরির আশঙ্কায় তার বৃদ্ধ পিতা জসিম খান প্রতিরাতে কামারখাড়া সামাজিক কবরস্থানে পাহারায় থাকছেন। এলাকায় প্রচলিত কুসংস্কার ও সাম্প্রতিক কিছু চুরির ঘটনার প্রেক্ষাপটে পরিবারটি মনে করছে, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহের প্রতি দুষ্কৃতিকারীদের বিশেষ লালসা রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সরেজমিনে দেখা যায়, জসিম খান তার সন্তানের কবরের পাশে বসে আছেন।
সন্তান হারানোর শোকের মধ্যেই লাশ চুরির এই আতঙ্ক পরিবারটিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। দরিদ্র জসিম খান জানান, তিনি নিজে অসুস্থ হওয়ার কারণে সবসময় পাহারা দিতে পারেন না, তাই ঋণ করে মানুষ ভাড়া করে ছেলের কবর পাহারা দিচ্ছেন। যেখানে সংসার চালানোই কঠিন, সেখানে প্রতিদিন পাহারাদারদের জন্য বাড়তি খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ইতিপূর্বেও মরদেহ চুরির ঘটনা ঘটেছে, যা প্রশাসনের নজরদারির অভাবকেই স্পষ্ট করে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এখন কবরস্থানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন, যাতে এই বৃদ্ধ বাবা তার সন্তানের শেষ স্মৃতিটুকু নিয়ে শান্তিতে থাকতে পারেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *