দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ এক দশক পর মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মুমিনুল হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর
দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ এক দশক পর মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মুমিনুল হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই জানিয়েছে, ২০১৬ সালে তনু হত্যার সময় হাফিজুর রহমান কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ময়নাতদন্ত ও তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে সে সময় সারা দেশে তীব্র ক্ষোভ ও আন্দোলনের সৃষ্টি হয়। দীর্ঘ ১০ বছর ধরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকলেও, পিবিআই ঢাকার পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে অধিকতর তদন্তে এই নতুন মোড় এল। এক দশক পেরিয়ে এই প্রথম কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ায় তনুর পরিবার ও সচেতন মহলের মনে দীর্ঘদিনের জমে থাকা বিচারের আশা নতুন করে জেগে উঠেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *