728 x 90

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে এমইএক্স হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিল্লাতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সেনাকর্মকর্তাকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ।মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মদ্যপ সেনা কর্মকর্তার কাণ্ডজ্ঞানহীন ড্রাইভের বলি হলেন মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি তরুণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে এমইএক্স হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিল্লাতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সেনাকর্মকর্তাকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ।মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মদ্যপ সেনা কর্মকর্তার কাণ্ডজ্ঞানহীন ড্রাইভের বলি হলেন মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি তরুণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এমইএক্স হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দুর্ঘটনায় তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিল্লাত ও তার স্ত্রী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ই-হেইলিং (গ্র্যাব) গাড়িতে করে ফিরছিলেন। পথিমধ্যে জালান তুন রাজাকগামী সড়কে একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি হুট করেই উল্টো পথে ঢুকে পড়ে এবং মিল্লাতদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিল্লাতের মৃত্যু হয়। মালয়েশিয়ান পুলিশ নিশ্চিত করেছে যে, ঘাতক গাড়িটির চালক একজন ৩১ বছর বয়সী সেনাকর্মকর্তা, যার শরীরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পাওয়া গেছে।

এই ঘটনার পর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দ্রুত পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে মিল্লাতের মরদেহ কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রয়েছে এবং তা দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories