728 x 90

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ নিশ্চিত করা হয়।রাজশাহীর দুর্গাপুরে কলেজ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ নিশ্চিত করা হয়।রাজশাহীর দুর্গাপুরে কলেজ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য যে, গতকাল বৃহস্পতিবার দুর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালীন দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে হামলা ও অফিস কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে আকবর আলীর বিরুদ্ধে। এ সময় এক শিক্ষিকার সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষিকা তাকে চড় মারলে আকবর আলী নিজের পায়ের জুতা হাতে নিয়ে ওই শিক্ষিকাকে পাল্টা আঘাত করেন। এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলের হাইকমান্ড এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল। স্থানীয় সুধীমহল ও শিক্ষক সমাজ এই বহিষ্কারাদেশকে স্বাগত জানিয়েছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories