বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে ১২ নম্বর সেক্টরের ‘কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ এই অভিযান চালানো হয়। লাইসেন্সহীন মদ্যপান ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।রাজধানীর উত্তরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মানুষকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দিবাগত মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত ‘কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে ১২ নম্বর সেক্টরের ‘কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ এই অভিযান চালানো হয়। লাইসেন্সহীন মদ্যপান ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।রাজধানীর উত্তরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মানুষকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দিবাগত মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত ‘কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে মদ্যপানরত ব্যক্তিদের লাইসেন্স যাচাই করা হয় এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অন্তত ১৪০ জনকে আটক করে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বারটি দীর্ঘ দিন ধরে সরকারি অনুমোদন বা যথাযথ নীতিমালা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে বিপুল সংখ্যক মানুষ লাইসেন্স ছাড়াই মদ্যপান করছে। যাদের কাছে বৈধ পারমিট ছিল, তাদের তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হলেও বাকিদের আইনের আওতায় আনা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই অভিযান। আগামী দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *