জ্বালানি তেলের বাজারে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধির ফলে রাজধানীর পাম্পগুলোতে তেলের তীব্র সংকট ও দীর্ঘ লাইনের চাপ আগের তুলনায় অনেকটাই কমেছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত পর্যাপ্ত থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। পাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,
জ্বালানি তেলের বাজারে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধির ফলে রাজধানীর পাম্পগুলোতে তেলের তীব্র সংকট ও দীর্ঘ লাইনের চাপ আগের তুলনায় অনেকটাই কমেছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত পর্যাপ্ত থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।
পাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে তেলের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে নতুন চালু হওয়া ডিজিটাল ‘ফুয়েল পাস’ সিস্টেমে তথ্য যাচাইয়ে কিছুটা অতিরিক্ত সময় লাগায় লাইনের দৈর্ঘ্য পুরোপুরি কমছে না। যদিও সরবরাহ ব্যবস্থা ধারাবাহিক থাকলে এবং মজুত পর্যাপ্ত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে শুরু করায় যানবাহন চালক ও সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *