বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শুইলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি আম উদ্ধার করা হয়, যা পরে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাসায়নিক মিশ্রিত ও অপরিপক্ক আম বাজারজাতকরণের অপচেষ্টা নসাৎ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) বিকেলে
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শুইলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি আম উদ্ধার করা হয়, যা পরে ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাসায়নিক মিশ্রিত ও অপরিপক্ক আম বাজারজাতকরণের অপচেষ্টা নসাৎ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এক বিশেষ অভিযানে ১৬৮টি ক্যারেটে রাখা মোট ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এসব আম ঢাকা অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছিল।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে আমগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আমের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি। আম পরিবহনের দায়ে পিকআপ চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট করে জনসমক্ষেই বিনষ্ট করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জানান, কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *