728 x 90

একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

 সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় সংসদ ভবন, শাহবাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কায় সব ইউনিটকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই প্রেক্ষিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ

 সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় সংসদ ভবন, শাহবাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কায় সব ইউনিটকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এই প্রেক্ষিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, শাহবাগ, ধর্মীয় উপাসনালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রাগারসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছে।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো এক চিঠিতে এই উচ্চ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যানুসারে, নাশকতার এই পরিকল্পনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। চক্রটি বোমা বিস্ফোরণের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories