728 x 90

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। হাসপাতালের ভেতরে আইসোলেশন ব্যবস্থার অভাব এবং শয্যা সংকটের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। হাসপাতালের ভেতরে আইসোলেশন ব্যবস্থার অভাব এবং শয্যা সংকটের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪ হাজার ৪৬০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। উদ্বেগজনক বিষয় হলো, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের বড় একটি অংশই শিশু। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। তথ্যমতে, এখন পর্যন্ত ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মাঠপর্যায়ের বিশ্লেষণে দেখা গেছে, পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাবেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছি থাকতে হচ্ছে, যা সুস্থ রোগীদেরও ঝুঁকির মুখে ফেলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত আইসোলেশন ইউনিট বাড়ানো এবং টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর তাগিদ দিয়েছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories