728 x 90

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

কর্মস্থল থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহতের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে। তার মৃত্যুতে পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিনটি শিশু সন্তান এখন দিশেহারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার। সৌদি আরবে জীবিকার সন্ধানে গিয়ে লাশ হয়ে ফিরছেন আরও এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। দাম্মাম শহরের জুবাইল এলাকায় গত

কর্মস্থল থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহতের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে। তার মৃত্যুতে পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও তিনটি শিশু সন্তান এখন দিশেহারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

সৌদি আরবে জীবিকার সন্ধানে গিয়ে লাশ হয়ে ফিরছেন আরও এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। দাম্মাম শহরের জুবাইল এলাকায় গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুরাদ শেখ (৩৬)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জুবাইল এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। বর্তমানে তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। মুরাদের বড় ভাই কাউছার হোসেন কুয়েত থেকে মোবাইল ফোনে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। মুরাদের মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই কন্যাসহ মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন পথে বসার উপক্রম হয়েছে।

সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, বর্তমানে তারা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব মুরাদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories